.
আন্তর্জাতিক

তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন হুমায়ুন কবীর, বাবরি মসজিদ ইস্যুতে নতুন বিতর্ক

Email :0

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলটির সাবেক নেতা হুমায়ুন কবীর। ভোট গণনায় এগিয়ে থাকার পর তিনি দলের অতীত কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেন।

হুমায়ুন কবীর দাবি করেন, গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেস ব্যাপক দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত ছিল। তার মতে, এই পরিস্থিতির ফলেই বর্তমান রাজনৈতিক পরিবর্তন ঘটছে। তিনি বলেন, তৃণমূলের শাসনামলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, দলীয় নেতৃত্ব ক্ষমতা কেন্দ্রীভূত করে পরিবারকে অগ্রাধিকার দিয়েছে, যার ফলে জনগণের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে।

এর আগে হুমায়ুন কবীর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি নতুন মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় আসেন। এই ঘোষণার পর তৃণমূল কংগ্রেস তাকে দল থেকে বহিষ্কার করে।

বহিষ্কারের পর তিনি নিজেই নতুন রাজনৈতিক দল গঠন করেন এবং ১৯৯২ সালের বাবরি মসজিদ ভাঙার ঘটনার দিনকে স্মরণ করে ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার এই বক্তব্য ও কর্মকাণ্ড নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts