.
জাতীয়

ঈদুল আযহায় ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ, মহাসড়কে পশুর হাট নিষিদ্ধ

Email :2

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার কথা জানানো হয়েছে।

সচিবালয়ে ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শহর ও জনপদে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত বর্জ্য অপসারণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যেই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে সেখানে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। একই নিষেধাজ্ঞা রেললাইনের পাশের এলাকাগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সংরক্ষণে প্রয়োজনীয় সহায়তা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের সাত দিন আগে একটি বিশেষ মনিটরিং সেল গঠনের কথাও জানানো হয়েছে, যা যাত্রীদের ভোগান্তি কমাতে কাজ করবে।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts