.
জাতীয়

উজানে ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে নদীর পানি

Email :1

দেশের উত্তর-পূর্বাঞ্চল ও ভারতের উজান এলাকায় আগামী কয়েক দিনে বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড।

বুধবার প্রকাশিত বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তৃতীয় দিনে মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া সিলেট বিভাগেও ভারী বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানির স্তর ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। আগামী পাঁচ দিন এই পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে পাউবো।

পদ্মা নদীর পানি বর্তমানে স্থিতিশীল থাকলেও আগামী কয়েক দিনে গঙ্গা ও পদ্মার পানিও বৃদ্ধি পেতে পারে।

বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের নিচু এলাকা ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts