.
জাতীয়

ক্রসফায়ারে হত্যা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের বিচার শুরু

Email :1

২০১৫ সালে বরিশালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে কথিত ‘ক্রসফায়ারে’ হত্যার ঘটনায় এবার বিচার শুরু হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এই মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, সাবেক পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন।

মামলার দুই আসামি বর্তমানে কারাগারে থাকলেও পলাতক রয়েছেন শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ এবং সাবেক এসপি এহসানউল্লাহ।

ট্রাইব্যুনাল জানিয়েছেন, আগামী ১৭ জুন থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এই মামলায় মোট ২৮ জন সাক্ষী রয়েছেন।

এর আগে চলতি বছরের ৩১ মার্চ আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন।

বহুল আলোচিত এই মামলার বিচার শুরু হওয়ায় রাজনৈতিক অঙ্গনেও নতুন আলোচনা তৈরি হয়েছে

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts