
বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকার নোট।
মঙ্গলবার থেকে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে নতুন এই নোট ছাড়ার ঘোষণা দিয়েছে।
নোটটির সামনে স্থান পেয়েছে ঢাকার ঐতিহাসিক তারা মসজিদ এবং জাতীয় ফুল শাপলা।
আর পেছনের অংশে ব্যবহার করা হয়েছে ‘গ্রাফিতি-২০২৪’-এর বিশেষ নকশা।
নতুন এই নোটে যুক্ত করা হয়েছে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা।
রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের জলছাপ, নিরাপত্তা সুতা এবং ক্ষুদ্র অক্ষরে ‘BANGLADESH’ মুদ্রণ।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রথমে মতিঝিল অফিস থেকে এই নোট বিতরণ শুরু হবে। পরে দেশের অন্যান্য শাখাতেও পাওয়া যাবে।
তবে নতুন নোট চালু হলেও বর্তমানে প্রচলিত সব কাগুজে ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে