.
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র সরবরাহ করলে ৫০% শুল্কের হুমকি ট্রাম্পের

Email :3

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, যেসব দেশ ইরানে সামরিক অস্ত্র সরবরাহ করবে, তাদের বিরুদ্ধে কঠোর বাণিজ্যিক ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাম্প লিখেছেন, “যেসব দেশ ইরানে সামরিক অস্ত্র সরবরাহ করছে, যুক্তরাষ্ট্রে তাদের বিক্রি করা যেকোনো এবং সব পণ্যের ওপর অবিলম্বে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।”

তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং এতে কোনো ধরনের ছাড় বা ব্যতিক্রম রাখা হবে না।

বিশ্লেষকদের মতে, এই ঘোষণার মাধ্যমে ইরানকে ঘিরে আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর কৌশল নিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্য ও কূটনীতিতে নতুন উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts