.
আন্তর্জাতিক

নতুন সরকার গঠনের পর পশ্চিমবঙ্গে গ্রেফতার তৃণমূল নেতা সুজিত বসু

Email :0

ভারতের West Bengal–এ নতুন রাজ্য সরকার গঠনের পরপরই দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন Sujit Bose। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা Enforcement Directorate (ইডি) তাকে নিয়োগ দুর্নীতি মামলায় জেরা ও তদন্তে অসহযোগিতার অভিযোগে আটক করে।

সোমবার সল্টলেকে ইডির দফতরে দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আনুষ্ঠানিকভাবে তাকে গ্রেফতার দেখানো হয়। পরে মঙ্গলবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বিধাননগর হাসপাতালে নেওয়া হয়।

Mamata Banerjee সরকারের সময় সুজিত বসু দমকলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিধাননগর বিধানসভার সাবেক বিধায়কও ছিলেন। তবে সাম্প্রতিক নির্বাচনে ওই আসনে পরাজিত হন এই প্রভাবশালী নেতা।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, দমদম পৌরসভার ভাইস-চেয়ারম্যান থাকাকালে পৌরসভায় কর্মী নিয়োগে বড় ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে ইডি।

এর আগে গত ১ মে ইডির সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন সুজিত বসু। যদিও নির্বাচনের সময় একাধিকবার তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts