.
আন্তর্জাতিক

ঈদের আগে ক্যালিফোর্নিয়ার মসজিদে ভয়াবহ বন্দুক হামলা নিহত ৩ মুসল্লি হামলাকারী দুই কিশোরও মৃত

Email :5

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারের মসজিদে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় মসজিদের একজন নিরাপত্তাকর্মীসহ তিনজন নিহত হয়েছেন। পরে হামলাকারী দুই কিশোরের মরদেহও উদ্ধার করে পুলিশ

স্থানীয় সময় সোমবার দুপুরে স্যান ডিয়েগোর বৃহত্তম ইসলামিক সেন্টারে এই হামলা চালানো হয়। ইসলামিক সেন্টারটি একটি ইসলামি স্কুলের অংশ যেখানে নিয়মিত ক্লাস ও ধর্মীয় কার্যক্রম চলছিল। হামলার সময় স্কুলে শিক্ষার্থীরাও উপস্থিত ছিল তবে সৌভাগ্যক্রমে কোনো শিশু হতাহত হয়নি

পুলিশ জানিয়েছে হামলাকারীদের বয়স ১৭ এবং ১৯ বছর। হামলার পর মসজিদ থেকে কিছু দূরে একটি গাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা নিজেদের অস্ত্র দিয়েই আত্মহত্যা করেছে

স্যান ডিয়েগোর পুলিশ কর্মকর্তা স্কট ওয়াল জানান এখন পর্যন্ত হামলার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি তবে প্রাথমিক তদন্তে মুসলিমবিদ্বেষ বা ঘৃণাজনিত উদ্দেশ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে তদন্তে সহায়তার জন্য এফবিআইকে যুক্ত করা হয়েছে

নিহত তিনজনই ইসলামিক সেন্টারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই ঘটনায় পুরো মুসলিম সম্প্রদায়ের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশেষ করে ঈদুল আজহার ঠিক আগে এমন হামলা মুসলিমদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে

মসজিদের ইমাম তাহা হাসান বলেন উপাসনালয়কে লক্ষ্য করে হামলা চালানো অত্যন্ত ভয়াবহ এবং তারা আগে কখনও এমন ট্র্যাজেডির মুখোমুখি হননি

সব মিলিয়ে ঘটনাটি যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষ এবং উপাসনালয়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts