হোয়াইট হাউসের মুখপাত্র Karoline Leavitt কন্যাসন্তানের মা হয়েছেন। এ উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছে Iran। তবে একই সঙ্গে মিনাবের স্কুলে চালানো হামলার ঘটনাও সামনে এনে তীব্র সমালোচনা করেছে তেহরান।
ভারতীয় সংবাদমাধ্যম NDTV–এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নিজের দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান ক্যারোলিন লেভিট। নবজাতকের নাম রাখা হয়েছে ভিভিয়ানা।
এদিকে আর্মেনিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস এক বার্তায় তাকে অভিনন্দন জানিয়ে বলে, মিনাব হামলায় নিহত শিশুরাও তার নিজের সন্তানের মতোই নিষ্পাপ ছিল। দূতাবাসের বক্তব্যে বলা হয়, “আপনি যখন আপনার শিশুকে বুকে নেবেন, তখন সেই নিহত শিশুদের মায়েদের কথাও ভাবুন।”
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মিনাবের একটি স্কুলে হামলায় বহু শিশুসহ শতাধিক মানুষ নিহত হয়। পরে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়, লক্ষ্য নির্ধারণে ভুলের কারণে একটি মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র স্কুলটিতে আঘাত হানে। যদিও শুরুতে এ ঘটনার দায় ইরানের ওপর চাপিয়েছিলেন Donald Trump।