আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে National Citizen Party। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৫০ জন এবং পৌরসভার মেয়র পদে রয়েছেন আরও ৫০ জন প্রার্থী।
রোববার রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
এসময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক Sarjis Alam বলেন, জাতীয় নির্বাচনে সাংগঠনিক প্রস্তুতির ঘাটতি থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে দল এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, ১১ দলীয় জোটের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা সময়সাপেক্ষ হওয়ায় স্থানীয় নির্বাচনে নিজস্ব কৌশলেই এগোচ্ছে এনসিপি।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত না থাকলে এবং জনসমর্থন থাকলে অন্য দলের নেতারাও এনসিপির হয়ে প্রার্থী হওয়ার আবেদন করতে পারবেন।
সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র Asif Mahmud Sajeeb Bhuiyan বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার এখনও স্পষ্ট রূপরেখা দেয়নি। তাই দ্রুত নির্দিষ্ট সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছে এনসিপি।