.
জাতীয়

ময়মনসিংহ মেডিকেল ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক, ছাত্রলীগের ১১ নেতা অন্তর্ভুক্তির অভিযোগ

Email :1

ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। ৩২ সদস্যের এই কমিটিতে ছাত্রলীগের পদধারী ১১ জন নেতাকে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে তানভীর আব্দুল্লাহকে আহ্বায়ক এবং মেহেদী হাসানকে সদস্যসচিব করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঘোষিত কমিটিতে ২০২৩ সালের মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন পদধারী নেতা জায়গা পেয়েছেন। তাদের মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে একাধিক নাম রয়েছে, পাশাপাশি সদস্য হিসেবেও কয়েকজনকে রাখা হয়েছে।

কমিটি ঘোষণার পর সংশ্লিষ্ট অনেক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। কেউ কেউ বর্তমানে হোস্টেল বা মেসে অবস্থান করছেন না বলেও জানা গেছে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্যসচিব মেহেদী হাসান মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন এবং বিষয়টি কেন্দ্রীয় কমিটির ওপর ছেড়ে দেন।

জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, যদি কেউ তথ্য গোপন করে ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই কমিটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts