.
জাতীয়

সেনাবাহিনী ধাপে ধাপে প্রত্যাহার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Email :1

সেনাবাহিনী ধাপে ধাপে মাঠ থেকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনী মোতায়েন রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনীকে পুনরায় সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা গেছে এবং সরকার ও জনগণের মধ্যে আস্থা তৈরি হয়েছে।

মন্ত্রণালয়ে সিলেট বিভাগের পাথর কোয়ারি সংক্রান্ত বৈঠক শেষে তিনি জানান, কীভাবে সেনাবাহিনী প্রত্যাহার করা হবে সে বিষয়ে পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে সিদ্ধান্ত নেবে। ধাপে ধাপে এই প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে দাগী আসামি, মাদক কারবারি, অস্ত্রধারী ও জুয়ার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। কোথাও যৌথ অভিযান, আবার কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর একক অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানের কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে সিলেট অঞ্চলের পাথর কোয়ারি নিয়ে বৈঠকে পরিবেশ সংরক্ষণ বজায় রেখে সীমিত পরিসরে ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ের জরিপ করতে একটি কমিটি গঠন করা হয়েছে। চলতি মাসের শেষ দিকে কমিটির প্রতিবেদন পাওয়ার আশা করছে সরকার।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts