.
জাতীয়

ভারী বৃষ্টিতে চার নদীর পানি বিপৎসীমার ওপরে, পাঁচ জেলায় বন্যার আশঙ্কা

Email :1

দেশে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সংশ্লিষ্ট এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে দেশের পাঁচটি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার (২৯ এপ্রিল) পানি উন্নয়ন বোর্ডের তথ্যে জানা যায়, নেত্রকোনা জেলার ভুগাই-কংশ নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই জেলার সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার এবং মগড়া নদীর পানি ২ সেন্টিমিটার ওপরে রয়েছে।

এ ছাড়া মৌলভীবাজার জেলার মনু নদীর পানিও প্রাক-মৌসুমি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে এসব নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি বাড়বে এবং পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে পারে।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts