.
জাতীয়

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি ইন্টারভিউ শুরু কাল থেকে

Email :1

বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে ৬ হাজার দক্ষ ড্রাইভার নিয়োগের ঘোষণা দিয়েছে দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে আগামীকাল থেকে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের ইন্টারভিউ শুরু হচ্ছে

রবিবার রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দল মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

মন্ত্রী এ সময় বিদেশে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানোর আশা প্রকাশ করেন। তিনি অভিবাসন ব্যয় কমিয়ে আনার ওপর গুরুত্ব দেন এবং নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন

দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে তাদের প্রতিষ্ঠানে ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী কাজ করছেন যার মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। দক্ষতা ও পরিশ্রমের কারণে বাংলাদেশিদের তারা অগ্রাধিকার দিয়ে থাকে বলেও জানান তারা

তারা আরও জানান, আগামী ইন্টারভিউয়ের মাধ্যমে প্রাথমিকভাবে প্রায় দেড় হাজার ড্রাইভার যাচাই করা হবে এবং চলতি বছরে মোট ৬ হাজার বাংলাদেশি নিয়োগের পরিকল্পনা রয়েছে

সরকারের পক্ষ থেকে জানানো হয় বিদেশে কর্মী পাঠানোর খরচ কমানো এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্লিনার টেকনিশিয়ান এবং মেকানিকসহ অন্যান্য পেশাতেও নিয়োগের সম্ভাবনার কথা উঠে আসে বৈঠকে

সব মিলিয়ে এটি বাংলাদেশের জন্য একটি বড় বিদেশি কর্মসংস্থানের সুযোগ হিসেবে দেখা হচ্ছে যেখানে হাজারো দক্ষ ড্রাইভারের নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts