.
জাতীয়

তামিমের নেতৃত্বাধীন বিসিবি অ্যাডহক কমিটি নিয়ে হাইকোর্টে রিট

Email :1

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্য গঠিত অ্যাডহক কমিটি ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এই কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

শনিবার, ১৬ মে সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক কর্মকর্তাসহ মোট ১২ জন যৌথভাবে এই রিট করেন। হাইকোর্টে দায়ের হওয়া রিট পিটিশনের নম্বর ৬০৮৩/২০২৬।

রিট আবেদনকারীদের মধ্যে দেশের ক্রিকেট অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ, সাবেক ক্রিকেটার আসিফ ইকবাল এবং জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট।

এর আগে, আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি নতুন করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। সেই কমিটির নেতৃত্বে রাখা হয় সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।

রিটকারীদের দাবি, বিসিবির বিদ্যমান গঠনতন্ত্র ও আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তাই তারা আদালতের কাছে কমিটিটি বাতিলের আবেদন জানিয়েছেন।

এ ঘটনায় দেশের ক্রিকেট প্রশাসনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন হাইকোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে ক্রিকেট সংশ্লিষ্টরা।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts