.
জাতীয়

হামে শিশুমৃত্যু: পরিবারপ্রতি ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

Email :3

দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেন। এতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

রিটে উল্লেখ করা হয়, গত ৫৫ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে অন্তত ছয়জন শিশুর মৃত্যু হলেও, গত এক সপ্তাহে সেই সংখ্যা বেড়ে দৈনিক প্রায় ১০ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। অন্যদিকে রংপুর বিভাগে সংক্রমণের হার তুলনামূলক কম। শনিবারও আরও ৯ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি এখনো উদ্বেগজনক। প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে এবং শিশুদের মধ্যেই সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে।

চিকিৎসকদের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থাকা শিশু এবং গরম আবহাওয়ায় ভাইরাসের দ্রুত বিস্তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তারা শিশুদের জ্বর বা শরীরে র‌্যাশ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts