.
জাতীয়

শাপলা চত্বর মামলা: সাবেক ডিআইজি জলিল মণ্ডলের রাজসাক্ষী হওয়ার আগ্রহ, জামিন নামঞ্জুর

Email :1

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল রাজসাক্ষী হতে আগ্রহ প্রকাশ করেছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে তার আইনজীবী এ আবেদন জানান। তিনি বলেন, আদালত অনুমতি দিলে ন্যায়বিচারের স্বার্থে জলিল মণ্ডল মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করতে প্রস্তুত।

একই দিনে তার জামিন আবেদনও শুনানি হয়। তবে শুনানি শেষে ট্রাইব্যুনাল তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ৩১ মার্চ রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাবনার বাসিন্দা আবদুল জলিল মণ্ডল পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্বে ছিলেন।

বর্তমানে এই মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts