.
জাতীয়

শাপলা চত্বর মামলা: ৫৮ নিহতের পরিচয় শনাক্ত, তদন্ত শেষ পর্যায়ে

Email :1

২০১৩ সালের হেফাজতে ইসলামের আন্দোলন ঘিরে শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (৫ মে) ট্রাইব্যুনালে তিনি এ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, এ ঘটনায় তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তে উঠে এসেছে। মামলার প্রধান আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেকে অভিযুক্ত হতে পারেন। ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ তদন্ত কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের প্রস্তুতি চলছে। মামলায় ৩০ জনের বেশি আসামি করা হতে পারে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম ‘ঢাকা অবরোধ’ কর্মসূচির অংশ হিসেবে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়। দিনভর উত্তেজনার পর রাতে যৌথ বাহিনীর অভিযানে পরিস্থিতি সহিংস রূপ নেয়। গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মধ্যে সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যায়।

ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে শুরু থেকেই ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে। বিভিন্ন সময়ে প্রকাশিত তালিকায় নিহতের সংখ্যা ৪১ থেকে ৯৩ জন পর্যন্ত উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ ১৩ বছরেও বিচার সম্পন্ন না হলেও সাম্প্রতিক সময়ে বিষয়টি আবারও আলোচনায় এসেছে। অভিযোগের ভিত্তিতে সাবেক সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে এবং বিচারপ্রক্রিয়া চলমান রয়েছে।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts