.
অন্যান্য

তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Email :138

৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি ভোর ৫:০৯ শুক্রবার শরৎকাল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নিরাপত্তা শঙ্কার গুঞ্জন উড়িয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে বর্তমানে কারও জন্যই কোনো ধরণের নিরাপত্তা ঝুঁকি নেই এবং সবার সুরক্ষা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেনছবি: বাসস

আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ব্রিফিংয়ে সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এলে তার কোনো নিরাপত্তা ঝুঁকি বা শঙ্কা রয়েছে কি না। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে কারও জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সরকার সকলকে সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও আশ্বস্ত করেন যে, শুধু নির্দিষ্ট কোনো ব্যক্তি নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যে তারেক রহমানের দেশে ফেরার পথে নিরাপত্তা সংক্রান্ত জটিলতা বা ভীতির বিষয়টি কার্যত নাকচ হয়ে গেল।

Analysis | Habibur Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts