ফুটবলপ্রেমীদের জন্য এলো বড় সুখবর। বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব পেয়েছে সময় টেলিভিশন। ফলে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে সময় টিভির পর্দায়।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, তখন বাংলাদেশের দর্শকদের জন্য এটি নিঃসন্দেহে একটি আনন্দের সংবাদ। প্রিয় দল, প্রিয় তারকা এবং বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত এখন উপভোগ করা যাবে দেশীয় টেলিভিশন চ্যানেল সময় টিভির মাধ্যমে।
বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা, চমক আর ইতিহাস গড়ার গল্প। সেই মহাযজ্ঞের প্রতিটি ম্যাচ, প্রতিটি গোল, প্রতিটি নাটকীয় মুহূর্ত পৌঁছে যাবে দর্শকদের ঘরে ঘরে।
ফুটবল ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে সময় টেলিভিশন নিশ্চিত করেছে, বিশ্বকাপের সব খেলা সরাসরি সম্প্রচার করা হবে তাদের পর্দায়। এখন শুধু অপেক্ষা মাঠে গড়ানোর, আর কোটি দর্শকের চোখ থাকবে সময় টিভির পর্দায়।