.
আন্তর্জাতিক

বিশ্বকাপ ঘিরে ৭০ লাখ কনডম বিতরণ করবে মেক্সিকো, বিশেষ উদ্যোগ কানাডারও

Email :0

প্রিয় দর্শক, ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ব্যাপক স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে যৌথ আয়োজক দেশ মেক্সিকো ও কানাডা। যৌনবাহিত রোগ প্রতিরোধে বিশ্বকাপ চলাকালে ৬০ থেকে ৭০ লাখ কনডম বিতরণের পরিকল্পনা করেছে মেক্সিকো। অন্যদিকে কানাডাও বিশ্বকাপ-থিমভিত্তিক বিশেষ কনডম বিনামূল্যে বিতরণ শুরু করেছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বকাপ উপলক্ষে লাখো বিদেশি দর্শনার্থীর আগমন ঘটবে। তাই সিফিলিস, গনোরিয়া, এইচআইভি-সহ বিভিন্ন যৌনবাহিত সংক্রমণ প্রতিরোধে বিমানবন্দর, স্টেডিয়াম, বার, রেস্তোরাঁ এবং বিনোদনকেন্দ্রে কনডম ও সচেতনতামূলক তথ্যপত্র বিতরণ করা হবে।
মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, শুধু কনডম বিতরণ নয়, নিরাপদ যৌন আচরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা সম্পর্কে সচেতনতা তৈরিই এই কর্মসূচির মূল লক্ষ্য।
বিশ্বকাপে মেক্সিকোর তিনটি শহরে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সময় স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলো ৪০ থেকে ৫০ লাখ কনডম বিতরণ করবে। এছাড়া কেন্দ্রীয় সরকার আরও প্রায় ২০ লাখ কনডম সরবরাহ করবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক ক্রীড়া আসরে সাময়িক যৌনসম্পর্কের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ফলে যৌনবাহিত রোগ সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। সেই ঝুঁকি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে কানাডার টরন্টো পাবলিক হেলথও ‘কনডমটু’ কর্মসূচির আওতায় বিশ্বকাপ-থিমের বিশেষ কনডম ও নিরাপদ যৌনস্বাস্থ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করছে। তাদের লক্ষ্য নিরাপদ যৌন আচরণে উৎসাহ দেওয়া এবং যৌনস্বাস্থ্য সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করা।
উল্লেখ্য, বিশ্বকাপকে ঘিরে কনডম বিতরণ নতুন কোনো ঘটনা নয়। এর আগে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্রায় এক কোটি এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে সাড়ে ৩৫ লাখ কনডম বিতরণ করা হয়েছিল।
২০২৬ ফিফা বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। বিশ্বকাপের উন্মাদনার পাশাপাশি এবার স্বাস্থ্য সচেতনতাও বিশেষ গুরুত্ব পাচ্ছে আয়োজক দেশগুলোর পরিকল্পনায়।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts