.
জাতীয়

কন্যাসন্তানের মা হলেন বুবলী, প্রকাশ করলেন মেয়ের নাম

Email :2

অবশেষে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুখবরটি নিজেই জানালেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানান, তিনি কন্যাসন্তানের মা হয়েছেন। খবরটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে আনন্দ ও শুভেচ্ছার বন্যা বয়ে যায়।
শুক্রবার (৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বুবলী মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তাদের পরিবারে নতুন সদস্য হিসেবে একটি কন্যাসন্তানের আগমন ঘটেছে। একই সঙ্গে তিনি সকলের কাছে নবজাতকের জন্য দোয়া কামনা করেন এবং শুভকামনার জন্য কৃতজ্ঞতা জানান।
পোস্টের সঙ্গে প্রকাশিত একটি বিশেষ কার্ডে নবজাতকের নাম ‘শারলিন খান’ বলে উল্লেখ করা হয়। কার্ড অনুযায়ী, শিশুটির জন্ম হয়েছে ১১ মে ২০২৬। সেখানে বাবা-মা হিসেবে চিত্রনায়ক শাকিব খান এবং শবনম বুবলীর নামও উল্লেখ করা হয়েছে।
ইংরেজিতে লেখা বার্তায় বুবলী জানান, পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। নতুন এই অধ্যায়ে ভালোবাসা, দোয়া এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদও জানান তিনি।
সংবাদটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বুবলী ও তার কন্যাসন্তানকে ঘিরে শুভেচ্ছার জোয়ার দেখা যায়। ভক্তরা নবজাতক শারলিন খানের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে অভিনন্দন বার্তা জানাচ্ছেন। নতুন অতিথির আগমনে শাকিব-বুবলীর পরিবারে নেমে এসেছে আনন্দের আমেজ।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts