
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেননি হাইকোর্ট।
রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে তার বিরুদ্ধে থাকা আরও চার মামলার জামিন শুনানির আদেশের জন্য আগামীকাল সোমবার দিন নির্ধারণ করা হয়েছে।
এর আগে পৃথক পাঁচটি মামলায় জারি করা রুলের ওপর শুনানি শেষে আদালত আজকের দিন ধার্য করেছিলেন। আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।
উল্লেখ্য, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছর চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষ চলাকালে চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।