.
জাতীয়

তাপপ্রবাহে স্বস্তি: আদালতে কালো কোট ও গাউন পরার বাধ্যবাধকতা শিথিল

Email :2

সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে অধস্তন আদালতগুলোতে বিচারক ও আইনজীবীদের জন্য কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা সাময়িকভাবে শিথিল করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) প্রধান বিচারপতির আদেশে সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালের বিচারকরা কালো কোট ও গাউনের পরিবর্তে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার-কামিজ পরিধান করতে পারবেন। এর সঙ্গে সাদা নেক ব্যান্ড অথবা কালো টাই ব্যবহার করতে হবে। এই সময়ে গাউন পরা বাধ্যতামূলক নয়।

একই নিয়ম আইনজীবীদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। তারাও সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড বা কালো টাই ব্যবহার করতে পারবেন। তাদের জন্যও কালো কোট ও গাউন পরার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, এই নির্দেশনা মঙ্গলবার (৭ এপ্রিল) থেকেই কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় কালো কোট ও গাউন পরে আদালতে দায়িত্ব পালন করা বিচারক ও আইনজীবীদের জন্য কষ্টকর হয়ে ওঠায় এই মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts