দক্ষিণ লেবানন-এ চলমান সংঘর্ষে চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার (৩১ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।
আইডিএফের এক বিবৃতিতে জানানো হয়, সোমবারের ওই সংঘর্ষে নিহতদের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন নোআম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাকসিম এনটিস (২২)। এছাড়া একই ঘটনায় আরও একজন সেনা নিহত হয়েছেন, তবে তার নাম এখনো প্রকাশ করা হয়নি।
এই হামলায় আরও দুইজন সেনা গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, আরেকজন রিজার্ভ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবানন সীমান্ত এলাকায় সংঘর্ষের মাত্রা বেড়ে যাওয়ায় অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে, পরিস্থিতি এখনো স্থিতিশীল নয় এবং যেকোনো সময় আরও বড় সংঘাতে রূপ নিতে পারে।