.
খেলা

বোলারদের দাপটের পর ভারতের বিপক্ষে বাংলাদেশের সামনে ২৩৯ রানের লক্ষ্য

Email :60

১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি রাত ১২:৩৫ মঙ্গলবার গ্রীষ্মকাল

বুলাওয়েতে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে খুব বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ। পেসার আল ফাহাদের বিধ্বংসী বোলিং এবং বৃষ্টির নাটকীয়তার ম্যাচে ভারতকে ২৩৮ রানেই অলআউট করেছে যুবা টাইগাররা। ফলে জয়ের জন্য আজিজুল হাকিমের দলের প্রয়োজন ২৩৯ রান।

ভালো বোলিং করে ভারত অনূর্ধ্ব–১৯ দলকে বেশি রান করতে দেয়নি বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলআইসিসি

আজ কুইন্স স্পোর্টস ক্লাবে টসের পর থেকেই ম্যাচে হানা দেয় বৃষ্টি। যার ফলে নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হয় খেলা। টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে। বিশেষ করে পেসার আল ফাহাদ ছিলেন দুর্দান্ত। প্রথম পাওয়ার প্লে-তেই ভারতের টপ অর্ডারের তিন ব্যাটার— আয়ুশ মাত্রে (৬), বেদান্ত ত্রিবেদী (০) এবং বিহান মালহোত্রকে (৭) সাজঘরে ফেরত পাঠায় বাংলাদেশ। এর মধ্যে বেদান্ত ও আয়ুশের উইকেট নেন ফাহাদ এবং বিহানকে ফেরান অধিনায়ক আজিজুল হাকিম।

দ্রুত উইকেট হারানোর ধাক্কা সামলে ভারতকে খেলায় ফেরান ওপেনার বৈভব সূর্যবংশী ও উইকেটরক্ষক ব্যাটার অভিজ্ঞান কুন্ডু। চতুর্থ উইকেটে তাদের ৬২ রানের জুটি ভারতীয় ইনিংসের মেরুদণ্ড গড়ে দেয়। সূর্যবংশী বেশ আগ্রাসী মেজাজে খেলছিলেন। ৬৭ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭২ রান করা এই ওপেনারকে থামান ইকবাল হোসেন। ২৬.২ ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে তিনি বিদায় নিলেও, এক প্রান্ত আগলে রাখেন কুন্ডু।

কুন্ডু এরপর কনিস্ক চৌহানকে নিয়ে ষষ্ঠ উইকেটে আরও ৫৪ রান যোগ করেন। তবে ২৮ রান করা কনিস্ককে ৩৫.৫ ওভারে আজিজুল হাকিম আউট করলে ভারতের রানের গতি কিছুটা কমে আসে। ভারতীয় ইনিংসের ৩৯ ওভার শেষে স্কোরবোর্ডে যখন ৬ উইকেটে ১৯২ রান, তখনই আবারও বাগড়া দেয় বৃষ্টি।

প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর যখন পুনরায় ম্যাচ শুরু হয়, তখন দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪৯ ওভারে। বৃষ্টির বিরতি যেন শাপে বর হয় বাংলাদেশের জন্য। শেষ ১০ ওভারে ভারতীয় ব্যাটারদের হাত খুলে খেলতে দেননি বাংলাদেশের বোলাররা। বিরতির পর প্রথম ওভারেই শেখ পারভেজ ফিরিয়ে দেন আর এস আমব্রিশকে। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে ভারত। শেষদিকে কুন্ডু সেঞ্চুরির দিকে এগোলেও ১১২ বলে ৮০ রান করে ৪৭তম ওভারে আল ফাহাদের শিকারে পরিণত হন।

শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ২৩৮ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। বাংলাদেশের পক্ষে বল হাতে সেরা পারফর্মার আল ফাহাদ। তিনি ৩৮ রান খরচ করে তুলে নেন ৫টি উইকেট। এছাড়া ইকবাল হোসেন ও অধিনায়ক আজিজুল হাকিম প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত অনুর্ধ্ব-১৯ দল: ৪৮.৪ ওভারে ২৩৮/১০ (কুন্ডু ৮০, সূর্যবংশী ৭২, কনিস্ক ২৮; আল ফাহাদ ৫/৩৮, আজিজুল ২/৪২, ইকবাল ২/৪৫)।
লক্ষ্য: ৪৯ ওভারে ২৩৯ রান।

Analysis | Habibur Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts