.
রাজনীতি

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

Email :76

১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি দুপুর ১:২৯ সোমবার শরৎকাল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন এবং তাঁর শরীর তাতে সাড়া দিচ্ছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে ব্রিফ করেন ড. জাহিদ হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরেছবি: প্রথম আলো

গত কয়েক দিনে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন জানান, বড় ধরনের কোনো পরিবর্তন না হলেও তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, ‘‘ম্যাডামের শারীরিক অবস্থা গত কয়েক দিন আগে যেমন ছিল, বর্তমানেও সেই অবস্থাতেই আছে। অর্থাৎ তিনি স্থিতিশীল রয়েছেন বা অবস্থা ‘মেনটেইন’ করছেন বলা চলে। চিকিৎসকরা আশা করছেন, ধীরে ধীরে তিনি সুস্থতার দিকে এগিয়ে যাবেন।’’

চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস, আর্থ্রাইটিস ছাড়াও হৃদ্‌রোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছেন। তবে সাম্প্রতিক চিকিৎসায় কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ করা গেছে। বিশেষ করে তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং কিডনির কার্যকারিতায় সামান্য উন্নতি হয়েছে। ফুসফুসের অবস্থাও আগের চেয়ে ভালো। তবে এত কিছুর পরেও চিকিৎসকরা এখনই তাঁকে শঙ্কামুক্ত ঘোষণা করছেন না। নিয়মিত চেকআপ ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তাঁর চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। শারীরিক অবস্থার কারণে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা থাকলেও, এয়ার অ্যাম্বুলেন্স বা বিমানে ভ্রমণের মতো শারীরিক সক্ষমতা না থাকায় আপাতত দেশেই তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে, শাশুড়ির অসুস্থতার খবর পেয়ে লন্ডন থেকে ঢাকায় এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। গত শুক্রবার দেশে ফেরার পর থেকেই তিনি নিয়মিত হাসপাতালে যাচ্ছেন এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন।

ডা. জাহিদ হোসেন ব্রিফিংয়ে দেশবাসীর কাছে খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া চেয়েছেন।

Analysis | Habibur Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts