.
অন্যান্য

ভোটের সময় বাড়ল এক ঘণ্টা, চলতি সপ্তাহেই ত্রয়োদশ সংসদের তফসিল

Email :79

১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রাত ১:৩৪ শনিবার হেমন্তকাল

অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চলতি সপ্তাহের যেকোনো দিনই ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। তবে তফসিলের দিনক্ষণের পাশাপাশি এবারের নির্বাচনে ভোটগ্রহণের সময়সীমাতেও পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের সুবিধার্থে এবার ভোটদানের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আজ রোববার নির্বাচন ভবনেছবি: প্রথম আলো

রবিবার (৮ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এসব তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। মূলত দিনের আলো এবং শীতকালীন সময়ের কথা বিবেচনায় রেখে সকাল ও বিকেলে আধা ঘণ্টা করে মোট এক ঘণ্টা সময় বাড়ানো হয়েছে।

তফসিল ঘোষণার সুনির্দিষ্ট দিনক্ষণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রধান নির্বাচন কমিশনার আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। ক্যালেন্ডার অনুযায়ী ৮ থেকে ১৫ ডিসেম্বর হচ্ছে সেই দ্বিতীয় সপ্তাহ। তাই এই সময়ের মধ্যেই যেকোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

রবিবারের এই বৈঠকের মাধ্যমে কার্যত জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতির চূড়ান্ত বার্তা দিল ইসি।

Analysis | Habibur Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts