.
বাংলাদেশ

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

Email :66

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি দুপুর ২:৪২ শুক্রবার গ্রীষ্মকাল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ইতিহাসে এই প্রথমবারের মতো সংস্থাটির সর্বোচ্চ পর্যায়ের কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনি খড়গ নেমে এল। রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির অভিযোগে দুদকের সাবেক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হকসহ মোট ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে খোদ দুর্নীতিবিরোধী এই রাষ্ট্রীয় সংস্থাটি।

বুধবার (৩ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই মামলার অনুমোদন দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে টেলিযোগাযোগ খাতে রাষ্ট্রের বড় ধরনের আর্থিক ক্ষতি সাধন করেছেন। অভিযোগ অনুযায়ী, আন্তর্জাতিক ইনকামিং কলের ‘টার্মিনেশন রেট’ এবং ‘রেভিনিউ শেয়ারিং’-এর হার বেআইনিভাবে কমিয়ে আনা হয়েছিল। এই প্রক্রিয়ার মাধ্যমে সরকারের প্রাপ্য প্রায় ৯ হাজার কোটি টাকা লোপাটের সুযোগ করে দেওয়া হয়েছে, যা কার্যত রাষ্ট্রের কোষাগারের সরাসরি ক্ষতি।

দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান, তদন্তে জহুরুল হকসহ ওই ছয় কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়ার পরই কমিশন বুধবার তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত চূড়ান্ত করে।

এই ঘটনাটি প্রশাসনিক এবং আইনি মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দুদক প্রতিষ্ঠার পর থেকে এর আগে কখনোই কমিশনার পদমর্যাদার কোনো সাবেক বা বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের ঘটনা ঘটেনি। নিজ সংস্থার সাবেক কর্তাব্যক্তির বিরুদ্ধেই দুদকের এই কঠোর অবস্থানকে ‘ঐতিহাসিক’ ও ‘নজিরবিহীন’ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা।

Analysis | Habibur Rahman

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts