১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রাত ৪:১৯ শনিবার হেমন্তকাল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সম্ভাব্য গণভোট আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছেন সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে।
আজ রোববার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এই বৈঠক শুরু হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং আগামী নির্বাচনের রোডম্যাপ নিয়ে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে কমিশনের আলোচনা হয়েছে। বিশেষ গুরুত্ব পেয়েছে গণভোট বা ‘রেফারেন্ডাম’ আয়োজনের প্রস্তুতির বিষয়টিও।
এই বৈঠকে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনের সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন। অন্যদিকে, শার্লি বোচওয়ের নেতৃত্বে কমনওয়েলথের ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়।
উল্লেখ্য, পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে গত বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান কমনওয়েলথ মহাসচিব। সফরের ধারাবাহিকতায় আজ তিনি নির্বাচন কমিশনের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন।
Analysis | Habibur Rahman

