
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ অংশ নেওয়ার ফাঁকে ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়ে বিপাকে পড়েছেন করাচি কিংসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে সিডনি শহরে। ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, ওয়ার্নারের রক্তে অ্যালকোহলের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি ছিল। এ কারণে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আগামী মাসে তাকে আদালতে হাজিরা দিতে হবে। আইন অনুযায়ী, এ ধরনের অপরাধে বড় অঙ্কের জরিমানা, ড্রাইভিং লাইসেন্স বাতিল কিংবা কারাদণ্ডও হতে পারে।
এই ঘটনার কারণে পিএসএলে তার অংশগ্রহণ এবং করাচি কিংসের নেতৃত্ব নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।