
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত অ্যাডহক কমিটি নিয়ে তীব্র সমালোচনা করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি মন্তব্য করেছেন, বর্তমান পরিস্থিতিতে বিসিবি আর স্বাভাবিক কাঠামোয় নেই।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বিসিবিকে যেভাবে দখল করা হয়েছে, তা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই; এটি হয়ে গেছে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’।”
তার এই মন্তব্য ঘিরে ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করার পর থেকেই নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, বোর্ডের গঠনপ্রক্রিয়া, স্বচ্ছতা এবং প্রশাসনিক সিদ্ধান্তগুলো নিয়েই মূলত এই ধরনের সমালোচনা সামনে আসছে, যা দেশের ক্রিকেট ব্যবস্থাপনায় আস্থার সংকটের ইঙ্গিত দিচ্ছে।