.
আন্তর্জাতিক

বাংলাদেশিসহ অভিবাসীদের নৌকাডুবি: ভূমধ্যসাগরে অন্তত ৭০ জন নিখোঁজ, জীবিত উদ্ধার ৩২

Email :6

ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের আরেকটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো ভূমধ্যসাগর। অভিবাসীদের বহনকারী একটি নৌযান ডুবে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন।ইতালির কোস্টগার্ড জানায়, দুর্ঘটনার পর অভিযান চালিয়ে ৩২ জনকে জীবিত এবং দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, জীবিত উদ্ধার হওয়া সবাই পুরুষ এবং তারা বাংলাদেশ, পাকিস্তান এবং মিসর-এর নাগরিক।উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা গেছে, খারাপ আবহাওয়া এবং উত্তাল ঢেউয়ের কারণে নৌযানটি ডুবে যায়। সমুদ্রের ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে না পেরে মুহূর্তেই বিপর্যয় ঘটে।

ইতালির কোস্টগার্ডের পাশাপাশি মেডিটেরেনিয়া সেভিং হিউম্যানস উদ্ধার অভিযানে অংশ নেয়। এছাড়া জার্মান সংস্থা সি-ওয়াচ আকাশপথে নজরদারি চালিয়ে সহায়তা করে।জানা গেছে, নৌযানটি লিবিয়ার তাজাউরা উপকূল থেকে যাত্রা শুরু করে এবং বৌরি অয়েল ফিল্ড-এর কাছে গিয়ে ডুবে যায়। এতে মোট ১০৫ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল।উদ্ধার হওয়া যাত্রী এবং মরদেহ ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ হওয়ায় ভূমধ্যসাগর অভিবাসনপ্রত্যাশীদের কাছে আকর্ষণীয় হলেও এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত এই পথে অন্তত ৭২৫ জন নিখোঁজ হয়েছেন।

এই ঘটনা আবারও প্রমাণ করে, নিরাপদ ভবিষ্যতের আশায় জীবন বাজি রেখে যাত্রা করা কতটা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts