.
জাতীয়

দেশের ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

Email :4

সরকার দেশের আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ৩ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২৭(১) মোতাবেক এ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগ পাওয়া প্রশাসকদের মধ্যে রয়েছেন:

  • মোঃ মিজানুর রহমান চৌধুরী – নীলফামারী
  • এ কে এম মমিনুল হক – লালমনিরহাট
  • মোহাম্মাদ জহুরুল ইসলাম – পাবনা
  • মোঃ মোস্তাফিজুর রহমান আলেক – নড়াইল
  • মোঃ নজরুল ইসলাম মোল্লা – বরগুনা
  • মোঃ সিরাজুল হক – জামালপুর
  • মোঃ ইয়াছিন ফেরদৌস মোরাদ – ঢাকা
  • চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী – গাজীপুর
  • জামিলুর রশিদ খান – মানিকগঞ্জ
  • তোফাজ্জল হোসেন – নরসিংদী
  • মোঃ আফজাল হোসেন খ’ ‘পলাশ – ফরিদপুর
  • আহমেদ আলী – হবিগঞ্জ
  • এ কে এম সলিম উল্যা সেলিম – চাঁদপুর
  • অধ্যাপক এম এ খালেক – ফেনী

মন্ত্রণালয় জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এই নিয়োগের মাধ্যমে জেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও দক্ষভাবে পরিচালনা করার প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts