.
জাতীয়

কৃষক কার্ডে সরাসরি সার-বীজ বিতরণ: ক্ষুদ্র ও ভূমিহীন কৃষকের জন্য নতুন সহায়তা

Email :2

কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সরাসরি সার-বীজ এবং অন্যান্য কৃষি উপকরণ দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, “কৃষকরা জনপ্রতি ২ হাজার ৫০০ টাকার সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণের জন্য প্রণোদনা পাবেন।”

মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। এদিন অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, “খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কৃষিকাজে সহায়তার লক্ষ্যে সরকার বিভিন্ন বাস্তবমুখী ও যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রি-পাইলটিং পর্যায়ে কেবল ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কার্ডের মাধ্যমে এসব বিতরণ করা হবে।”

২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার, কীটনাশক এবং অন্যান্য উপকরণ সহায়তা দেওয়া হয়েছে। এ খাতে ৭০০ কোটি টাকার মধ্যে ৪০১ কোটি ৬০ লাখ টাকা ব্যয় করা হয়েছে, যা ২৫ লাখ ২২ হাজার কৃষককে উপকৃত করেছে। এছাড়া কৃষিঋণ মওকুফে ১ হাজার ৫৫০ কোটি টাকা ব্যয় করে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন।

মন্ত্রী আরও জানান, কৃষি উৎপাদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২৬ লাখ মেট্রিক টন ইউরিয়া, ৯.৫০ লাখ মেট্রিক টন টিএসপি, ১০.৫০ লাখ মেট্রিক টন এমওপি এবং ১৬.৮৫ লাখ মেট্রিক টন ডিএপি সার ভর্তুকি মূল্যে সরবরাহ করা হয়েছে। এছাড়া শাক-সবজি ও ফল সংরক্ষণের জন্য ১৮০টি মিনি কোল্ড স্টোরেজ, আলু সংরক্ষণের জন্য ৭০৩টি মডেল ঘর, পেঁয়াজ সংরক্ষণের জন্য ৮০০টি মডেল ঘর নির্মাণ করা হয়েছে।

সরকারের এই পদক্ষেপ কৃষকদের উৎপাদন বৃদ্ধি, জীবনমান উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts