.
আন্তর্জাতিক

ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ, সান মারিনোর মুখোমুখি বাংলাদেশ

Email :2

আন্তর্জাতিক ফুটবলে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষ সান মারিনো।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, আগামী ৫ জুন সান মারিনোর মাটিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। বিস্তারিত সূচি ও অন্যান্য বিষয় পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ১৮১তম স্থানে থাকা বাংলাদেশের জন্য ম্যাচটি বিশেষ তাৎপর্যপূর্ণ। যদিও প্রতিপক্ষ সান মারিনো ইউরোপের দল হয়েও র‌্যাঙ্কিংয়ে আরও নিচে, তাদের অবস্থান ২১১তম।

বাফুফে এই ম্যাচকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছে। সংস্থাটির মতে, ইউরোপীয় কোনো দলের বিপক্ষে এটি হবে বাংলাদেশের প্রথম ম্যাচ, একই সঙ্গে ইউরোপের মাটিতে প্রথমবার খেলতে নামবে দলটি। অন্যদিকে, সান মারিনোর জন্যও এটি নতুন অভিজ্ঞতা—ইতিহাসে প্রথমবার কোনো এশীয় দলের মুখোমুখি হতে যাচ্ছে তারা।বাফুফের মতে, এই ম্যাচ শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি দুই দেশের ফুটবল সংস্থার মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধিরও একটি গুরুত্বপূর্ণ ধাপ।

তবে ম্যাচটিতে বাংলাদেশের ডাগআউটে কে থাকবেন, তা এখনো নিশ্চিত নয়। বর্তমান কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তি চলতি এপ্রিলেই শেষ হচ্ছে। তার অধীনে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বে আশানুরূপ ফল পায়নি বাংলাদেশ। ছয় ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়েছিল দলটি।

অন্যদিকে, ২০২৬ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বেও হতাশাজনক পারফরম্যান্স করেছে সান মারিনো। আট ম্যাচের সবকটিতে হেরে গ্রুপের তলানিতে থেকে বিদায় নেয় তারা।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts